ভার্চুয়াল কোর্টে পারিবারিক মামলাকে গুরুত্ব দেয়ার আহ্বান
ভার্চুয়াল কোর্টের কার্যক্রমে পারিবারিক সহিংসতার মামলাগুলোকে বিশেষভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিচারপতি জিনাত আরা।
শনিবার কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর সহায়তায় বাস্তবায়িত জিআইজেড এর রুল অব ল প্রোগ্রাম এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর “Access to Justice for Survivors of Domestic Violence During COVID-19” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপনে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জিনাত আরা বলেন, “করোনাকালে জরুরী পরিষেবা (ইমার্জেন্সি সার্ভিস) হিসেবে সক্রিয় থাকা অন্যান্য পরিষেবার সঙ্গে আদালতের কার্যক্রমকেও সংযুক্ত করার বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে। পারিবারিক সহিংসতার মামলাগুলোকে আর দশটা মামলার সাথে মিলিয়ে দেখলে হবে না বরং ভার্চুয়াল কোর্টের কার্যক্রমে পারিবারিক সহিংসতার মামলাগুলোকে বিশেষভাবে বিবেচনা করতে হবে। ”
আপীল বিভাগ (সাবেক), বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস সেন্টারের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত জনাব পিটার ফারেনহোল্টজ; এফসিডিও বাংলাদেশ এর ডেভেলপমেন্ট ডাইরেক্টর মিজ জুডিথ হারবার্টসন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ও জিআইজেড সংশ্লিষ্ট প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জনাব উম্মে কুলসুম; জিআইজেড রুল অব ল প্রোগ্রামের প্রধান মিজ প্রমিতা সেনগুপ্ত এবং বিআইজিডি-র নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন অনুষ্ঠানে সংযুক্ত থেকে প্রতিবেদনের ওপর আলোকপাত করেন।
এছাড়াও অধস্তন আদালতের বিচারক, পুলিশ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, আইনজীবী, উন্নয়ন সহযোগি সংস্থা, আইন সহায়তা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে বিআইজিডি-র নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, “এই গবেষণার ফলাফল কোভিড-১৯ মহামারীকালে পারিবারিক সহিংসতা পরিস্থিতি, পারিবারিক সহিংসতার শিকার নারীদের আইনি যাত্রার অভিজ্ঞতা এবং ন্যায়বিচারে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে ভবিষ্যৎ করনীয়সমূহ নির্ধারণে সহায়তা করবে বলে।”